অমর একুশে বইমেলা প্রাঙ্গণে সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে কবি ও চিকিৎসক ডা. সাগর খানের কাব্যগ্রন্থ “স্মৃতির ছায়াপথ”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর উপ-পরিচালক ডক্টর শাহেদ মমতাজ, তিনি কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন এবং সমকালীন বাংলা কবিতায় নতুন কণ্ঠস্বর হিসেবে ডা. সাগর খানের সাহিত্যচর্চার প্রশংসা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক আহমেদ রিয়াজ, যুগ্ম সচিব মাসুক সামস্উদ্দীন খালেদ, কমান্ডার শামীম হাসনাত, হৃদয়ে সাহিত্য প্রকাশনীর সম্পাদক সুচিত্রা মিলি, কবি ও আবৃত্তি শিল্পী জুয়েল হাজারী, কবি সাদিয়া নাজিব, সংগীত শিল্পী নাজিব জহীর, আবৃত্তি শিল্পী হান্নান সাগর, আবৃত্তি শিল্পী ফাহমিদা রুনা, আফরোজ জাহান এবং অ্যাডভোকেট জাকারিয়া।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন এই কাব্যগ্রন্থের সাহিত্যমান ও ভাবনার গভীরতা নিয়ে আলোচনা করেন এবং তরুণ ও সমকালীন কবিতার ধারায় বইটির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
“স্মৃতির ছায়াপথ” কাব্যগ্রন্থটি হৃদয়ে সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

আয়োজক:
হৃদয় সাহিত্য প্রকাশনী
অমর একুশে বইমেলা ২০২৬

















