ঢাকা, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

ন্যাশনাল হাউজিংয়ের শেয়ার বেচবে ইউসিবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফিন্যান্সের কর্পোরেট পরিচালক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা ৫ লাখ ৬৩ হাজার ৫৬২টি শেয়ার বেচবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইউসিবির কাছে থাকা ন্যাশনাল হাউজিংয়ের পুরো শেয়ার বিক্রি করবে।

উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে বেচতে পারবে ভিসিআর ইন্টারন্যাশনাল।

উল্লেখ্য, ন্যাশনাল হাউজিংয়র মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৪৫.৫৭ শতাংশ, সরকারের কাছে ৯.৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের  ১৫.০৭ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩০.০২ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ