ঢাকা, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

৩ কোম্পানির বিক্রেতা সংকট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৩ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- তুংহাই নিটিং অ্যান্ড ডাইং, শমরিতা হসপিটাল ও এনভয় টেক্সটাইল লিমিটেড।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা ৪২ মিনিট পরযন্ত ডিএসইতে  তুংহাই নিটিংয়ের ৪ লাখ ৭৫ হাজার ৬৫৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে শমরিতা হসপিটালের ৬ লাখ ৯০ হাজার ১৫২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি ১১৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

হল্টেড তালিকায় থাকা এনভয় টেক্সটাইলের ৫ লাখ ৯৩ হাজার ৫৮৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতা নেই।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ