ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৬:১১ অপরাহ্ন

ইরান অভিমুখে ২৫০০ মার্কিন সেনা, সঙ্গে রয়েছে শক্তিশালী ‘উভচর’ যুদ্ধজাহাজ

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে প্রথমবারের মতো উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন স্থলসেনা মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় আড়াই হাজার মার্কিন মেরিন সেনাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

জাপানের ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট-এর সদস্যরা ইতিমধ্যে যাত্রা শুরু করেছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’। এই যুদ্ধজাহাজ থেকেই মেরিন সেনারা প্রয়োজন অনুযায়ী সরাসরি অভিযান চালাতে পারবেন।

সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, কোনো আকস্মিক সংকট মোকাবিলা, গুরুত্বপূর্ণ অঞ্চল দখল বা কৌশলগত অবস্থান নিয়ন্ত্রণের প্রয়োজন হলে এই মেরিন বাহিনীকে ব্যবহার করা হতে পারে। সমুদ্র থেকে স্থলভাগে দ্রুত অভিযানের জন্য এই ধরনের উভচর যুদ্ধজাহাজ ও মেরিন ইউনিটকে অত্যন্ত কার্যকর হিসেবে বিবেচনা করা হয়।

বিশ্লেষকদের মতে, এই বাহিনীই হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতে সরাসরি মোতায়েন হওয়া প্রথম মার্কিন স্থলসেনা। এতদিন পর্যন্ত সংঘাতে মূলত বিমান হামলা, নৌবাহিনী ও দূরপাল্লার অস্ত্র ব্যবহারের খবর পাওয়া যাচ্ছিল।সংবাদ বিশ্লেষণ

এই নতুন মোতায়েন ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। ফলে দ্রুত যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা আপাতত কম বলেই মনে করছেন বিশ্লেষকরা। তথ্যসূত্র : আল-জাজিরা

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ