পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রাহকদের জন্য বিশেষ কার্ড অফার ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকটির ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্য লাইফস্টাইল, ফ্যাশন, হোটেল, রেস্তোরাঁ, ট্রাভেল ও সুপারশপে নানা ধরনের ক্যাশব্যাক ও ডিসকাউন্ট সুবিধা চালু করা হয়েছে।
বর্তমানে ব্যাংকটির ৬ লক্ষাধিক ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারকারী রয়েছে। গ্রাহকদের পরিবর্তনশীল জীবনধারা ও আর্থিক সক্ষমতার কথা বিবেচনায় রেখে ব্যাংকটি বহুমাত্রিক কার্ড সেবা পরিচালনা করছে। সহজ শর্ত, প্রতিযোগিতামূলক চার্জ এবং উৎসবকেন্দ্রিক অফারের মাধ্যমে কার্ড ব্যবসায় নিজেদের অবস্থান শক্ত করেছে বলে দাবি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ব্যাংকটি মূলত দুই ধরনের ক্রেডিট কার্ড পরিচালনা করছে: IFIC VISA Gold এবং IFIC VISA Platinum। গোল্ড কার্ডটি মূলত মধ্যম আয়ের গ্রাহকদের দৈনন্দিন আর্থিক প্রয়োজন ও ব্যয় ব্যবস্থাপনাকে সহজ ও সাশ্রয়ী করতে ডিজাইন করা হয়েছে। অন্যদিকে, প্ল্যাটিনাম কার্ডটি উচ্চ আয়ের গ্রাহকদের জন্য প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা ও ভ্যালু সংযোজন নিশ্চিত করে। পাশাপাশি শিগগিরই VISA Signature, Mastercard Titanium এবং Mastercard World কার্ড চালুর ঘোষণা দিয়েছে ব্যাংকটি। এসব কার্ড চালু হলে দেশীয় ও আন্তর্জাতিক লেনদেনে গ্রাহকরা আরও বিস্তৃত সুবিধা পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গ্রাহকবান্ধব নীতির অংশ হিসেবে কার্ডের ফি কাঠামোতেও বিশেষ সুবিধা রাখা হয়েছে। প্রথম বছর বার্ষিক ফি সম্পূর্ণ মওকুফ এবং পরবর্তী বছর থেকে বছরে অন্তত ১২টি লেনদেন সম্পন্ন করলে বার্ষিক ফি মওকুফের সুবিধা রয়েছে। এছাড়া কার্ড থেকে ব্যাংক অ্যাকাউন্ট, অন্য কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (MFS) অর্থ স্থানান্তরে বাজারের তুলনায় কম চার্জ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
রমজান ও ঈদ উপলক্ষে ঘোষিত অফারের আওতায় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড Aarong এবং Yellow-এ কেনাকাটায় ৩০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। এছাড়া Le Reve, Richman, Sailor, Ecstasy, Cats Eye, Top Ten এবং Apex-এ ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দেওয়া হচ্ছে।

হোটেল ও রেস্তোরাঁ অফারের মধ্যে রয়েছে Pan Pacific Sonargaon Dhaka এবং InterContinental Dhaka-সহ বিভিন্ন তারকা মানের হোটেলে ইফতার ও সেহরিতে ‘বাই ওয়ান গেট থ্রি’ (B1G3) পর্যন্ত অফার। পাশাপাশি ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় ডাইন-ইন সুবিধায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।
সুপারশপ খাতে Unimart, Agora, Shwapno এবং Meena Bazar-এ কেনাকাটায় ক্যাশব্যাক সুবিধা যুক্ত হয়েছে। এছাড়া ভ্রমণপিপাসু গ্রাহকদের জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্ট ও ট্রাভেল প্যাকেজে বিশেষ ছাড় ও এক্সক্লুসিভ অফার দিচ্ছে ব্যাংকটি।
উল্লেখ্য, কার্ড ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে অচিরেই কার্ড গ্রাহক সংখ্যা ১০ লাখে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দেশব্যাপী ৩০০টির বেশি ডিসকাউন্ট পার্টনার এবং ২০০টির বেশি EMI পার্টনার যুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কার্ড বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিজিটাল লেনদেন প্রসারে ‘বাংলা কিউআর’ উদ্যোগকে কৌশলগত অগ্রাধিকার হিসেবে দেখছে ব্যাংকটি। ক্যাশলেস লেনদেন বাড়াতে মার্চেন্টদের জন্য নগদ প্রণোদনা ও প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়েছে। নিরাপদ ও সহজলভ্য ব্যাংকিং সেবার মাধ্যমে একটি ক্যাশলেস ও স্মার্ট বাংলাদেশ গঠনে অংশীদার হওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছে ব্যাংকটি।


















