ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৯:০৫ অপরাহ্ন

বায়ুদূষণে আজ শীর্ষে কায়রো, দ্বিতীয় অবস্থানে ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও উপরের দিকে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ২২৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

তালিকায় প্রথম অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো। শহরটির AQI স্কোর ৪৮৯, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে। এই মাত্রার দূষণ জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হয়।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি (AQI ২০০)। এ ছাড়া পাকিস্তানের লাহোর (১৮৩) ও করাচি (১৭৯) যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে। মঙ্গোলিয়ার উলানবাটর (১৮৪) চতুর্থ, নেপালের কাঠমান্ডু (১৭৩) সপ্তম, ভারতের কলকাতা (১৭২) অষ্টম, মিয়ানমারের ইয়াঙ্গুন (১৬৯) নবম এবং ভারতের মুম্বাই দশম অবস্থানে রয়েছে। এসব শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

গত শুক্রবার একই সময়ে ঢাকার AQI স্কোর ছিল ১৯৭। অর্থাৎ একদিনের ব্যবধানে রাজধানীর বায়ুদূষণের মাত্রা আরও বেড়েছে।

AQI স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। ৩০১-এর বেশি স্কোর ‘ঝুঁকিপূর্ণ’, যা সবার জন্যই স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, শীতকালীন শুষ্ক আবহাওয়া, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা ও শিল্পকারখানার নির্গমন—এসব কারণে ঢাকায় বায়ুদূষণ তীব্র আকার ধারণ করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ