প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসির বার্ষিক শাখা সম্মেলন-২০২৫ গত ১৪/০১/২৬ কক্সবাজারের হোটেল রামাদায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত শাখা সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সাজ্জাদ ইয়াহিয়া । গত ২০২৫ সালের ব্যবসা ভালো হওয়ায় সবাই সন্তোষ প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব ঝর্ণা পারুল, কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক (কোম্পানী সচিব ও প্রধান প্রশাসন), জনাব মোঃ আরিফ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান হিসাব রক্ষক, জনাব মোঃ ইমরুল হাসান খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক (দাবী ও পুনঃবীমা), জনাব সামিউর রহমান, সহকারী ব্যবস্থাপনা পরিচালক (অবলিখন), এ ছাড়াও কোম্পানির বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


















