পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো – শাহজিবাজার পাওয়ার লিমিটেড এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
জানা যায়, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব কোম্পানিটি ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৮ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ।
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৫ জানুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।



















