ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২:৩২ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ‘জেড’ ক্যাটাগরির ৫ শেয়ার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

উসমানিয়া গ্লাস

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৯.৭৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৯ টাকা ; যা গত সপ্তাহে ৫০ টাকা ৬০ পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

শ্যামপুর সুগার

সপ্তাহের ব্যবধানে শ্যামপুর সুগারের শেয়ার দর বেড়েছে ২৯.৫১  শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২০৭ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ২৬ টাকা ৮৬ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না। কোম্পানিটির ১ হাজার ২২৩ কোটি ৩১ লাখ টাকার পুঞ্জীভূত লোকসান রয়েছে।

জিলবাংলা সুগার মিলস

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে  ২৪.০৩ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১২৯ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে  ১৬০ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারেদের কোন লভ্যাংশ দেয় না। কোম্পানিটির ৬৮৯ কোটি ৫২ লাখ টাকার পুঞ্জীভূত লোকসান রয়েছে।

ইন্টারন্যাশনাল লিজিং

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮.১৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১ টাকা ১০ পয়সা ; যা গত সপ্তাহে ১ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

লোকসানি কোম্পানিটি দীর্ঘদিন  শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ৪ হাজার ৯৩১ কোটি ৩১ লাখ টাকা।

এছাড়া জেড ক্যাটাগরির মেঘনা পেটের ১৮.১৮ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ