ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২:২৬ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান বেক্সিমেোর দখলে

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৭৬ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৭৪ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১২শতাংশ।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স ৪৩ কোটি ১০ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ৩১ কোটি ৩৯ লাখ, আইটিসি ৩১ কোটি ২৪ লাখ, এনসিসি ব্যাংক ২৯ কোটি ৫১ লাখ, বেক্সিমকো ফার্মা ২৮ কোটি ১৫ লাখ, ডমিনেজ স্টিল ২৭ কোটি ১০ লাখ ও সিটি ব্যাংক ২৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনেদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ