চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক রেটিং দাবা-২০২৫ টুর্নামেন্টে মোঃ রবিউল হোসেন ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে, সমান খেলায় ৫.৫ পয়েন্ট অর্জন করে ট্রাইবেকিং এগিয়ে থাকায় ইফতেখার আলম ১ম রানারআপ ও আসিফ মাহমুদ ২য় রানারআপ হয়েছেন; ৫ পয়েন্ট পেয়ে ট্রাইবেকিং এগিয়ে থেকে ভারতীয় খেলোয়াড় আরমান সিদ্দিকী ৪র্থ, সফিউল মুসনাবিন ৫ম, অনিন্দ্য রিক দিগবিজয় ৬ষ্ট ও ৪.৫ পয়েন্ট পেয়ে মোহাম্মদ সুলতান ৭ম স্থান অর্জন করেন; অনুর্ধ ১৪ বিভাগে সুহৃদ দে, মহিলা বিভাগে তাওহীদা বেগম, ৫০ উর্ধব বিভাগে আবু মহসিন পুরষ্কার লাভ করেন; বিশেষ পুরষ্কার অর্জন করেন অনুর্ধব ৮ বিভাগে আইলান তাজওয়ার, অনুর্ধব ১০ বিভাগে আফরাজ আহমেদ, অনুর্ধব ১২ বিভাগে আইলান দীপ দাস। এছাড়া চেসকোড একাডেমি আন্তঃ দাবায় স্বর্নাভ বিশ্বাস ১ম, জায়ান উর রহমান ২য় ও দীপায়ন ঘোষ ৩য় পুরস্কার পান। গত ২০ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নগদ অর্থ ও ট্রফি প্রদান করা হয়. সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা দাবা কমিটির সম্পাদক প্রকৌশলী এস এম তারেক, রাউজান প্রাইমারী স্কুলের শিক্ষক টুম্পা মল্লিক; চেসকোড একাডেমী পরিচালক ও পদ্মা অয়েল পিএলসি’র কোম্পানি সচিব ও ডিজিএম ফিনানস জনাব আলী আবছারের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সায়মা আলম সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চেসকোড একাডেমী পরিচালবৃন্দ আলী কায়সার ও মহসিন জামাল পাপ্পু, সিসিপিএ সহ-সভাপতিবৃন্দ মুজিবুর রহমান ও আবু মহসিন, এডভোকেট সত্যঞ্জয় বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, চেসকোডের টেকনিক্যাল ডাইরেক্টর হাসান রফিকুল। বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে ৩ জন ভারতীয় খেলোয়াড় সহ সারাদেশের ৪০ জন রেটেড দাবাড়ু অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে চীফ আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেছেন মিস তানজিলা-তুর-নুর।


















