ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন

ওসমান হাদির সুস্থতা কামনায় বিসিবির বার্তা

সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার রাতে নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শুভকামনার কথা জানায় সংস্থাটি।

বিসিবির পোস্টে বলা হয়, শরিফ ওসমান বিন হাদির দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রত্যাশা করছে বোর্ড। তিনি যেন শিগগিরই পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন—এ কামনার পাশাপাশি তার পাশে থাকার বার্তাও দেওয়া হয়।

শুক্রবার জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন শরিফ ওসমান বিন হাদি। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ