ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন

ডাফি-টিকনারে বড় জয় কিউইদের

প্রথম টেস্টে জাস্টিন গ্রিভসের রূপকথার মতো ডাবল সেঞ্চুরির হারতে বসা টেস্ট ড্র করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ক্যারিবীয়রা। তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০৫ রানে অলআউট হয়। দলটির হয়ে ওপেনার ব্রেন্ডন কিং ৩৩ ও জোহান ক্যাম্পবেল ৪৪ রান করেন। শেই হোপ সর্বাধিক ৪৭ রানের ইনিংস খেলেন। পাঁচে নেমে অধিনায়ক রোস্টন চেজ ২৯ রানের ইনিংস খেলেন। পরের ব্যাটাররা ব্যর্থ হওয়ায় রানটা বড় করতে পারেনি ক্যারিবীয়রা।

জবাবে নেমে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ২৭৮ রান তোলে। ৭৩ রানের লিড তুলে নেয় স্বাগতিকরা। কিউইদের লিড পেতে ওপেনার ডেভন কনওয়ে ৬০ রানের ইনিংস খেলেন। এছাড়া কেন উইলিয়ামসন ৩৭ রান যোগ করেন। উইকেটরক্ষক মিশেল হে নয় চার ও এক ছক্কায় ৬১ রান যোগ করেন।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনার ৩২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। মাইকেল রে নেন ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের পেসার অ্যান্ডারসন ফিলিপ ৩টি ও কেমার রোচ ২ উইকেট তুলে নেন।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ জ্যাকব ডাফির বোলিং তোপে পড়ে। কিউই পেসার ৩৮ রানে ৫ উইকেট নিয়ে ১২৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দেয়। প্রথম ইনিংসে শূন্য করা কাভেম হগ ৩৫ রান যোগ করেন। কিউইরা ৫৬ রানের লক্ষ্য পেয়ে ১০ ওভারে তা তুলে ফেলে। ডেভন কনওয়ে ২৮ রান যোগ করেন। ডাফি ম্যাচ সেরার পুরস্কার জেতেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ