ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়কে বহিষ্কার করল কংগ্রেস

বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কারের ঘটনায় রীতিমতো উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। ঘটনার জেরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে লড়াইর ঘোষণা দিয়েছেন সদ্য বহিষ্কৃত এই নেতা। শিগগিরই নিজ দল নিয়ে আত্মপ্রকাশ করবে বলেও জানিয়েছেন তিনি

বাবরি মসজিদ তৈরির নামে সাম্প্রদায়িক সহিংসতা উসকে দিচ্ছেন হুমায়ুন কবির— এমন অভিযোগ তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টি করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীতেই মুর্শিদাবাদে এর ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেন তিনি। কিন্তু,এই উদ্যোগই যেন কাল হয়ে দাঁড়ালো বিধায়ক হুমায়ুন কবিরের জন্য।

বিরোধী দল তো বটেই নিজ দলেও তোপের মুখে পড়েছেন হুমায়ুন কবির। তার এমন পদক্ষেপকে সাম্প্রদায়িক উসকানি হিসেবে আখ্যা দিয়েছে দলেরই নেতাকর্মীরা। আর তাতে লাভবান হবে বিজেপি এমন মত তৃণমূল কংগ্রেসের।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, বাববি মসজিদ ধ্বংসের প্রক্রিয়া ছিল ভারতের একটি কালো দিন। এটিকে উসকে দেয়া বা ধর্মান্ধতার দিকে পরিস্থিতিকে ঠেলে দেয়াকে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস।

দল থেকে সাময়িক বহিষ্কারের খবরে নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির। ২২ ডিসেম্বর যার আত্মপ্রকাশ হবে। একইসাথে, তৃণমূল কংগ্রেস স্থায়ীভাবে ছাড়ার ঘোষণাও দেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ