চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) নভেম্বর মাসের লেনদেনের ওপর ভিত্তি করে শীর্ষ ১০ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে। নভেম্বর মাসে ১০ ব্রোকারেজ হাউজের মধ্যে শীর্ষে অবস্থান করছে ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নভেম্বর মাসে তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট লিমিটেড এবং তৃতীয় অবস্থানে রয়েছে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
এছাড়া শীর্ষ ১০ ব্রোকারেজ হাউজের তালিকায় রয়েছে- সিটি ব্রোকারজ লিমিটেড, লংকাবাংলা সিকউরিটিজ, ইউসিবি স্টক ব্রোকারেজ, এবি সিকিউরিটিজ, রয়াল ক্যাপিটাল, এনএলআই সিকিউরিটিজ ও ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড।
বিনেস আই/



















