ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

জালিয়াতির অভিযোগে ইইউর শীর্ষ কর্মকর্তা আটক

প্রাক্তন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান কূটনীতি কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি কে বেলজিয়ামের ব্রাসেলসে এক জালিয়াতি বিরোধী প্রতারণা তদন্তের অংশ হিসেবে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) প্রতারণা তদন্তে মোগেরিনি এবং প্রাক্তন ইইএএস সাধারণ সচিব স্টেফানো সানিনো আটক হয়। বেলজিয়ান সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড এ খবর নিশ্চিত করে।

ইউরোপীয় অ্যান্টি-ফ্রড অফিস (ওলাফ) এর সমর্থনে তদন্তটি ইউরোপীয় পাবলিক প্রসিকিউটর অফিসের (এপ্পো) নেতৃত্বে পরিচালিত হয় । তদন্তের লক্ষ্য হলো জুনিয়র কূটনীতিকদের জন্য ইউরোপীয় ইউনিয়ন ডিপ্লোম্যাটিক একাডেমির নয় মাসের প্রশিক্ষণ প্রোগ্রামের টেন্ডার প্রক্রিয়ায় সম্ভাব্য অনিয়ম। এই সময়ে বেলজিয়ামের পুলিশ ব্রুজেসে কলেজ অফ ইউরোপ ক্যাম্পাস এবং ব্রাসেলসে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের অফিসেও তল্লাশি চালিয়েছে।

এপ্পো জানিয়েছে, অভিযোগগুলো প্রমাণিত হলে এতে প্রোকিউরমেন্ট ফ্রড, দুর্নীতি, স্বার্থের সংঘাত এবং পেশাগত গোপনীয়তার লঙ্ঘন ঘটতে পারে। ইউরোপীয় কমিশনও এই তল্লাশির বিষয় নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে তদন্ত এখনও চলছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ