পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডিকম অনলাইন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে বোনাস লভ্যাংশে সম্মতি পায়নি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির ৫ শতাংশ বোনাস লভ্যাংশে এখনও সম্মতি দেয়নি বিএসইসি। একারণে কোম্পানির ২৩ নভেম্বর রেকর্ড ডেট শুধুমাত্র নগদ লভ্যাংশের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
কোম্পানিটি আরও জানায়, বিডিকম বিএসইসি থেকে বোনাস লভ্যাংশ সক্রান্ত সম্মতি পাওয়ার পর আরেকটি রেকর্ড ডেট ঘোষণা করবে।
উল্লেখ্য, ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরে বিডিকম ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

বিজনেস আই/


















