ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ন

সেপ্টেম্বরেও  ১০ ব্রোকারেজ হাউজের শীর্ষে ব্রাক ইপিএল

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সেপ্টেম্বর মাসের লেনদেনের ওপর ভিত্তি করে শীর্ষ ১০ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে। সেপ্টেম্বর মাসেও ১০ ব্রোকারেজ হাউজের মধ্যে শীর্ষে অবস্থান করছে ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। গত আগস্টেও ব্রাক ইপিএল শীর্ষ অবস্থানে ছিল।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সেপ্টেম্বর মাসে তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এবং তৃতীয় অবস্থানে রয়েছে রয়্যাল ক্যাপিটাল লিমিটেড।

এছাড়া শীর্ষ ১০ ব্রোকারেজ হাউজের তালিকায় রয়েছে- ইউসিবি স্টক ব্রোকারেজ, ইউনাইটডে ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, শান্তা সিকউরিটিজ, সিটি ব্রোকারেজ, ইবিএল সিকিউরিটিজ, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ ও ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন