ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ৭:১৬ অপরাহ্ন

চট্টগ্রামে বিএনপি কর্মীকে হত্যা, বিএনপির নিন্দা ও প্রতিবাদ

রাউজান (চট্টগ্রাম) — চট্টগ্রামের রাউজান মদুনাঘাট ব্রীজ সংলগ্ন হাটহাজারী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। এঘটনার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই সহিংস ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি বড় ধরণের নজীর। এই রক্তাক্ত ঘটনা ঐ এলাকার জনমনে উদ্বেগ ও ভীতির সঞ্চার করেছে।

বর্তমানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, চারিদিকে অনিশ্চয়তা, অস্থিরতা ও হতাশা বিরাজমান, যা এই বর্তমান সরকারের কাছ থেকে জনগণ প্রত্যাশা করে না।

জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই দুস্কৃতিকারিরা অপকর্মে মেতে উঠেছে। সমাজের অভ্যন্তরে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন নিষ্ক্রিয়, সেই কারণে এখন পর্যন্ত দেশের কোথাও কোন অবৈধ অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যায়নি। জনগণ এই অরাজক পরিস্থিতির দ্রুত অবসান দেখতে চায় ।

উল্লিখিত সহিংস ঘটনা সম্পূর্ণরূপে সমাজবিরোধী কিছু দূর্বৃত্তচক্রের পরিকল্পিত হিংস্র কর্মকান্ড । এর সাথে রাজনীতি বা বিএনপি’র কোন সম্পর্ক নেই। নিহত ব্যক্তি ও দুস্কৃতিকারিদের কেউই বিএনপি’র নেতাকর্মী নন। কয়েকটি গণমাধ্যমে নিহত ব্যক্তিকে বিএনপি’র কর্মী বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণরুপে ভিত্তিহীন ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রাউজানের সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে এলাকায় আধিপত্যকামী দুস্কৃতিকারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ