ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন

ক্রাউন সিমেন্ট সহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ক্রাউন সিমেন্ট পিএলসি।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৮৬  শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির দর বেড়েছে আগের দিনের তুলনায়  ৯০ পয়সা বা ৯.২৮ শতাংশ।

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস ১৯ টাকা ৩০ পয়সা বা ৭.৫৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের ৭ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৬.৫৬ শতাংশ, মিডল্যfন্ড ব্যাংকের ৬.৫ শতাংশ, মনোস্পুল বাংলাদেশের ৬.২৯ শতাংশ, বিডি তাই ফুডের ৬.২৮ শতাংশ, বীচ হ্যাচারির ৫.৮৩ শতাংশ ও সোনালী আঁশের ৫.৫৭ শতাংশ দর বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন