ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ৭:০১ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। এদিন কোম্পানিটির ২২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

সান লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ২২ লাখ, হাক্কানি পাল্প ৬৯ লাখ ও ইস্টার্ণ লুব্রিকেন্টস ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন