ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

যুক্তরাজ্যের বাজারে রেনাটার নতুন ওষুধ চালু

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি যুক্তরাজ্যের বাজারে ফ্লুড্রোকোর্টিসন ০.১ এমজি ট্যাবলেট চালু করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই পণ্যটি প্রাথমিকভাবে অ্যাড্রিনোকর্টিক্যাল অপ্রতুলতা এবং লবণ হ্রাসকারী অ্যাড্রেনোজেনিটাল সিন্ড্রামের চিকিৎসার জন্য আংশিক প্রতিস্থাপন থেরাপির জন্য নির্দেশিত। ট্যাবলেটটি যুক্তরাজ্যের এমএইচ.আরএ অনুমোদিত থেকে সরবরাহ করা হচ্ছে।

কোম্পানিটি জানায়, ইউকে রেনাটার অধীনে শক্তিশালী বাণিজ্য সুবিধা বাণিজ্যিকরণ করা হবে। রেনাটার ফলুড্রোকর্টিসোন ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করা যায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন