পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিক (জানুয়ারি–মার্চ,২০২৫)
কোম্পানিটি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কনসুলেটেড আয় করেছে ১৮ পয়সা। আগের বছর একই সময় কনসুলেটেড ৩১ পয়সা করেছিল। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ৩১ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক (জানুয়ারি–জুন,২৫)

ইসলামী ব্যাংকের বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি কনসুলেটেড আয় করেছে ২৪ পয়সা। আগের বছর কোম্পানিটি ১ টাকা ৯১ পয়সা আয় করেছিল।
কোম্পানিটির বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২৫) কনসুলেটেড আয় দাঁড়িয়েছে ৪২ পয়সা। আগের বছর আয় ছিল ২ টাকা ২২ পয়সা।
৩০ জুন,২০২৫ সমাপ্ত সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) কনসুলেটেড ছিল ৪৪ টাকা ৩৯ পয়সা।


















