ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

লাভেলো আইসক্রিম সহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির আজ  ৩৬ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৯০১ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির ৩২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্রাক ব্যাংক ২৭  কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংক ২৫ কোটি ৮০ লাখ, ওরিয়ন ইনফিউশন ২৩ কোটি  ২০ লাখ, সিনোবাংলা ২১ কোটি ৯৮ লাখ, বাংরাদেশ শিপিং কর্পোরেশন ২০ কোটি ৬১ লাখ, অগ্নি সিস্টেম ২০ কোটি ২৯ লাখ, সোনালী পেপার ১৯ কোটি ৯২ লাখ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ১৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন