পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইভিন্স টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ব্রান্ড নিউ যন্ত্রপাতি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ডেনিম ফেব্রিক্সের উৎপাদন বৃদ্ধির জন্য নতুন যন্ত্রপাতি কিনবে।
শনিবার (৩০ আগস্ট) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় যন্ত্রপাতি কোনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ডেনিম সাইজিং মেশিন ও হাইস্পিড রেপিং মেশিন কিনবে। যন্ত্রপাতি কিনতে কোম্পানিটির মোট ১৪ কোটি ৬২ লাখ ৩২ হাজার টাকা লাগবে।



















