পুঁজিবাজারে তালিকাভুক্ত আট মিউচ্যুয়াল ফান্ড রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে (২৫ আগস্ট), সোমবার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, প্রাইম ব্যাংক আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, পিএফফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও আইসিবি ইম্পোলয়েজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ২৬ আগস্ট, মঙ্গলবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ আগস্ট জুলাই, বুধবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।



















