বলিউডের ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী নাজিমা আর নেই। সোমবার (১১ আগস্ট) তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মুম্বাইয়ের দাদার এলাকায় দুই ছেলের সঙ্গে থাকতেন এ অভিনেত্রী।
বর্ষীয়ান অভিনেত্রী নাজিমার মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়েছেন তার চাচাতো বোন জারিন বাবু।
শিশুশিল্পী হিসেবে অভিনয়ের সফর শুরু করেছিলেন নাজিমা। তখন তার নাম ছিল বেবি চাঁদ। প্রথম সিনেমার নাম ছিল ‘দো বিঘা জমিন’।
সিনেমায় বড় বোনের চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত নাজিমা। বিমল রায় পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় পারোর ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল নাজিমাকে। এরপর তিনি ‘দেবদাস’ অভিনেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন।
‘বিরাজ বহু’ ছবিতে অভি ভট্টাচার্যের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। রাজ কাপুর প্রযোজিত ‘অব দিল্লি দূর নেহি’ সিনেমাতেও অভিনয় করেছিলেন নাজিমা।



















