পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম ১৪ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবারয কারণে এজিএম স্থগিত করা হয়েছে।
ব্যাংকটি পরবর্তী ঘোষণার মাধ্যমে এজিএমের নতুন তারিখ, সময় ও ভেন্যু জানাবে।



















