ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১:৩৮ অপরাহ্ন

পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

স্থানীয় বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার—জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সম্প্রতি রাজধানীর বাজারে পেঁয়াজের দাম দ্রুত বেড়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে কেজিপ্রতি দাম ৬০-৬৫ টাকা থেকে বেড়ে ৮০-৮৫ টাকায় পৌঁছেছে। এমন পরিস্থিতিতে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘শুধু ভারত নয়, ব্যবসায়ীরা যেখান থেকে আমদানি করতে চাইবেন, সেখান থেকেই অনুমতি দেওয়া হবে। কারণ আমাদের মূল উদ্দেশ্য পেঁয়াজের দাম কমানো ও সরবরাহ বৃদ্ধি করা। এজন্য যেখান থেকে কম দামে পাওয়া যাবে, সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ