পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-ঢাকা ব্যাংক পিএলসি ও ট্রাস্ট ব্যাংক পিএলসি।
সূত্র জানায়, ব্যাংকগুলো ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে গত ১০ ও ১১ আগস্ট বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে ঢাকা ব্যাংক ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। আর ট্রাস্ট ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস।



















