ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন

আজও সূচক পতন, কমেছে লেনদেনও

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৮৮৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২১ কোটি ৭৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে ৯১১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স  ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪৭১ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২  হাজার ১২৫ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, দর কমেছে ১৮৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬২টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন