ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

আইসিএল ব্যালান্সড ফান্ডের লভ্যাংশ ঘোষণা

আইসিএল ব্যালান্সড ফান্ড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচিত বছরের জন্য ফান্ডটি শেয়ারহোল্ডারদের  ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

ফান্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই ) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১১ টাকা ১৬ পয়সা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন