ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ৮:১৯ অপরাহ্ন

প্রেসক্লাবে জাসাসের মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ছবিও অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য-কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠানের আয়োজন করে জাসাস।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘গতকাল (বুধবার) গোপালগঞ্জ যে আক্রমণ এবং ন্যক্কারজনক হত্যাকাণ্ড হয়েছে, সে আক্রমণ কি বোঝাতে চেয়েছে আমরা জানি না।

এটা কিসের আলামত? যখনই লন্ডনে আমার নেতা তারেক রহমানের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে তখনই একটি পক্ষ দেশের মধ্যে ষড়যন্ত্র শুরু করেছে।
Q ppl

আমরা কিন্তু ভেসে আসি নাই। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু স্বাধীনতার ঘোষণা করে বসে থাকেননি, সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করেছেন।’

জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা বুঝে শুনে কথা বলেন। অতীতে আপনারা বুঝে শুনে কথা বলেন নাই।

১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী যখন বাঙালির ওপর হামলা করে, তখন কারা আনন্দ মিছিল করেছে? কারা পাকিস্তানের পক্ষে ছিল? তা সবাই জানে। আপনাদের ইতিহাস জাতি জানে, আপনাদের ইতিহাস জাতির কাছে প্রকাশ করতে চাই না। আপনারা জাতির কাছে ক্ষমা চান।’

জাসাস আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চলনা করেন জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন।

এ সময় উপস্থিত ছিলেন জাসাস মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুল ইসলাম স্বপন, সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্ববায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, শামীম উদ্দিন মণ্ডল, হোসনে রব্বানী শাহীন, আনোয়ার হোসেন চানু।

জাসাস মহানগর দক্ষিণের সদস্য সচিব শরিফুল হাসান রতনসহ বিভিন্ন থানার নেতাকর্মীরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ