ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ৮:১৪ অপরাহ্ন

আজও দর বৃদ্ধির শীর্ষে রহিম টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবারও (১০ জুলাই)  দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে রহিম টেক্সটাইল মিলস পিএলসি। এদিন কোম্পানিটির দর আগের দিনের  তুলনায় ১৪  টাকা  বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের দর বেড়েছে আগের দিনের তুলনায়  ১১ টাকা ২০ পয়সা  বা ৯.৯৬  শতাংশ।

আর  ১২ টাকা ৪০ পয়সা বা ৯.৯৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে জেমিনি সী ফুড পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রহিমা ফুডের ৯.৬৭ শতাংশ, এনার্জি প্যাক পাওয়ারের ৯.৬৩ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৯.৫৫ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৮.৫৭ শতাংশ, স্ট্যাইল ক্রাফটের ৭.৮৮ শতাংশ, জিকিউ বলপেনের ৭.৮১ শতাংশ ও সমতা লেদারের ৬.৮৮ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন