ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ৭৩টি বা ১৮ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পনি লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৯ টাকা বা ১.৩৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৫৫ টাকা ৯০ পয়সা দরে লেদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৫ পয়সা বা ৪.১১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৫ টাকা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড লভেলো আইসক্রিম পিএলসি। আজ শেয়ারটির দর ৩ টাকা ৯০ পয়সা বা ৪.০৫ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেকের ৪ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৩.৭৬ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ২.৯৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২.৭৭ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ২.৬৬ শতাংশ, ইসলামিক ফিন্যান্সের ২.৫ শতাংশ ও মেঘনা পেটের ২.৩৬ শতাংশ দর কমেছে।


















