ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

গ্লোবাল ইসলামী ব্যাংকের বোর্ড সভার সময় পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক বোর্ড সভার সময় পরিবর্তন করেছে। কোম্পানিটির বোর্ড সভা  ৮ জুলাই বিকাল ৩টার পরিবর্তে ৫টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংশোধন করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

২০২২ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

এছাড়া ব্যাংকটি ২০২৪ সালের লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা  ৯ জুলাই, বুধবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন