ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

আইটি ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে গুগল পে!

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, চীন,জাপানসহ বিশ্বের উন্নত দেশগুলো কাঁপিয়ে বাংলাদেশের আইটি সেক্টরে এবার নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে গুগলের তৈরি ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। সকল জল্পনা-কল্পনা শেষে মঙ্গলবার (২৪ জুন) আনুষ্ঠানিভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে বর্তমানে অনেক ফ্রিল্যান্সার, প্রবাসী কিংবা অনলাইন ভিত্তিক আয়কারীরা বিদেশ থেকে সরাসরি টাকা বাংলাদেশে আনতে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। ব্যাংকিং প্রক্রিয়া, দীর্ঘ অপেক্ষা ও উচ্চ চার্জ সব মিলিয়ে এটি অনেক সময় জটিল হয়ে পড়ে। আবার অন্যকারো মাধ্যমে আনতে গেলেও পড়তে হয় এক্সট্রা ট্যাক্সের ফাঁদে। এবার সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খুব সহজেই নিজের উপার্জিত অর্থ বিদেশ থেকে কোন বাধ্যবাধকতা ছাড়াই নিজের একাউন্টেই চলে আসবে গুগল পে এর মাধ্যমে।

ইতোমধ্যে গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহায়তায় এই সেবা চালু করছে সিটি ব্যাংক। এটি হতে যাচ্ছে গুগল পের সঙ্গে যুক্ত হওয়া দেশের প্রথম ব্যাংক। প্রথম ধাপে শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। পরে অন্য ব্যাংকও যুক্ত হলে সে সুযোগ আরও প্রসারিত হবে।

গুগল পে ব্যবহার করে গ্রাহকেরা দেশে বা বিদেশে যে কোনো পয়েন্ট-অব-সেল টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ করে নিরবচ্ছিন্ন, দ্রুত এবং নিরাপদ লেনদেন করতে পারবেন। এতে আলাদা করে কার্ড বহনের প্রয়োজন হবে না। সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে এবং গুগল পে অ্যাপ ডাউনলোড করে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করতে হবে। এরপর যে কোনো দোকান বা রেস্তোরাঁয় স্মার্টফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ সম্ভব হবে।

বর্তমান বিশ্বের উন্নত দেশগুলোতে এই সেবা আগে থেকেই চালু থাকলেও বাংলাদেশে এবারই প্রথম এই উন্নত প্রযুক্তির ছোঁয়া লাগতে যাচ্ছে। এতে যেমন উন্মোচিত হবে দেশের আইটি সেক্টরের নয়া দিগন্তের দুয়ার তেমনি অর্থ বাঁচবে সময় বাঁচবে প্রবাসীসহ দেশের ব্যবসায়ীদের।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ