ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন

ইজিএম আহ্বান করেছে একমি পেস্টিসাইডস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে আগামী ৩০ জুলাই। ইজিএমে আইপিওর অর্থ ব্যাবহারে সময় বৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের অনুমতি নেওয়া হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অর্থ ব্যাবহারের সময় বৃদ্ধি করেছে। এ সময় আগামী ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৭ পরযন্ত বৃদ্ধি করা হয়েছে।

এখন শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য কোম্পানিটি আগামী ৩০ জুলাই সকাল ১০টায় ইজিএম করবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন