ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২:০৮ অপরাহ্ন

ব্রোকারেজ হাউজের শাখা খোলার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে

স্টক এক্সচেঞ্জের অধীনে ব্রোকারেজ হাউজের শাখা খোলার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার বিএসইসির উপ-পরিচালক মো: ফারুক হোসেন সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেশের উভয় স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জের অধীনে কমিশনের নিবন্ধকৃত ব্রোকারেজ হাউজের শাখা অফিস খোলা সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে কমিশনের ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি ইস্যুকৃত নির্দেশনাটি প্রত্যাহার করা হলো।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ