ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ১০১টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফার্স্ট ফিন্যান্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাফকো স্পিনিং মিলস। আজ কোম্পনিটির দর ৪০ পয়সা বা ৪.০৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ৫০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর কোম্পনি লিমিটেড। আজ শেয়ারটির দর ২৫ টাকা ৫০ পয়সা বা ৩.৭৭ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস ৫ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৪.৯৫ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ৪.৫৮ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৪.০৭ শতাংশ, সোনালী লাইফের ৪.০৬ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৪ শতাংশ ও বারাকা পতেঙ্গা পাওয়ারের ৩.৮৪ শতাংশ দর কমেছে।


















