ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭:০১ পূর্বাহ্ন

দেশ গার্মেন্টসসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবাার (১ জুন)  দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৬ টাকা ৬০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাশা ডেনিমসের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা  বা ৯ দশমিক ৫০ শতাংশ।

আর ৪০ পয়সা  বা ৮.৩৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-িআর্গন ডেনিমসের ৬ শতাংশ, সাউথবাংলা বাংকের ৫.৯৭ শতাংশ, এনআরবি ব্যাংকের ৫.৩১ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৫.১৮ শতাংশ, ঢাকা ব্যাংকের ৪.৯০ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪.৮০ শতাংশ ও কেডিএস এক্সেসরিজের ৪.৭৯ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ