সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০৩টি বা ৭৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে সিটি ব্যাংক পিএলসির।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২১.০৫ শতাংশ কমে ১৮ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২২ টাকা ৮০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১৯.৮১ শতাংশ দর কমে সর্বশেষ ১৭ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২১ টাকা ২০ পয়সা ছিল।
তালিকার তৃতীয় স্থানে থাকা ব্যাংক এশিয়ার ১৭.৭৮ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ১৬.৯৮ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৬.৪৭ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ১৬ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ১৫.৮৫ শতাংশ, পূবালী ব্যাংকের ১৫.৪৪ শতাংশ,এনআরবি ব্যাংকের ১৫.৩২ শতাংশ ও ইসলামিক ফিন্যান্সের ১৫.৩২ শতাংশ দর কমেছে।



















