ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি। আজ শেয়ারটির দর ৮০ পয়সা বা ৯.৩০ শতাংশ কমেছে।
এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৮০ পয়সা দরে দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। আজ ব্যাংকটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৭.৫৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ১০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৭.৫৬ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে তুংহাই নিটিংয়ের ৭.৪০ শতাংশ, এক্সিম ব্যাংকের ৭.১৪ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৬.৫৭ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৫.৯৬ শতাংশ, ফার্স্ট ফিন্যান্সের ৫.৪০ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫ শতাংশ ও ড্যাফোডিল কম্পিউটার্সের ৪.৮৭ শতাংশ দর কমেছে।



















