সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২২ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন আরও তলানিতে নেমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ২৪৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৭ কোটি ৫৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২৬৪ কোটি ৯৮ লাখ টাকার।
সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৩৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২২টির, দর কমেছে ৯৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই প্রধান সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


















