ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২:৩৪ পূর্বাহ্ন

পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

উৎপাদন সঙ্কট দেখিয়ে দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ রাখার পরে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলো ভারত সরকার। আগামী ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব ধরনের পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হবে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশীদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারত সরকার গেলো ১৪ সেপ্টেম্বর উৎপাদন সঙ্কট দেখিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। তবে আজ (সোমবার) সেই নিষেধাজ্ঞা ভারতের বাণিজ্য মন্ত্রণালয় প্রত্যাহার করে নিয়ে একটি নোটিফিকেশন আমাদের কাছে পাঠিয়েছে। ইতিমধ্যে আমরা পেঁয়াজ আমদানি জন্য কার্যক্রম শুরু করেছি।

তিনি আরও বলেন, আশা করছি জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে ভারতীয় পেঁয়াজ আসবে। পেঁয়াজ আমদানি হলে দেশের বাজার স্বাভাবিক হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ