ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির আজ ১৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৬১১ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইফিউশন লিমিটেড। কোম্পানিটির ১১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্কয়ার ফার্মা ১০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৬ কোটি ১ লাখ, এস.আলম কোল্ড রোল্ড স্টিল ৫ কোটি ৯৮ লাখ, সোনরগাঁও টেক্সটাইল ৪ কোটি ৯৪ লাখ,শাইনপুকুর সিরামিকস ৪ কোটি ৯২ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ ৪ কোটি ৭৩ লাখ, ব্রাক ব্যাংক ৪ কোটি ৬৫ লাখ ও ফু-ওয়াং ফুড ৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।



















