ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

বিডিকমের লভ্যাংশ বিতরণ

bdপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড বোনাস শেয়ার বিতরণ সম্পন্ন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থ বছরের বোনাস শেয়ার অদ্য ২৮ ডিসেম্বর সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের “বিও” এ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে।

আরও জানা যায়, কোম্পানিটির নগদ লভ্যাংশ এবং খন্ডিত বোনাস শেয়ার বিক্রয়লব্ধ আয়ের অংশ শেয়ার হোল্ডারদের ব্যাংক এ্যাকাউন্টে “বিইএফটিএন” সিস্টেমে প্রেরণ করা হবে এবং যে সকল শেয়ারহোল্ডারদের বিইএফটিএন ও বিও এ্যাকাউন্ট নেই তাদের কে সময়মত ডিভিডেন্ট ওয়ারেন্টের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে।

উল্লেখ্য চলতি অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে যার ৫ শতাংশ বোনাস শেয়ার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ