ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ব্লকে ব্রাক ব্যাংকের ১৪৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে  ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৬৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক লিমিটেডের। এদিন কোম্পানিটির ১৪৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

রেনাটা ৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

সোস্যাল ইসলামী ব্যাংক ৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মা ২ কোটি ৫২ লাখ, লাভেলো ১ কোটি ১৯ লাখ, মিডল্যান্ড ব্যাংক ৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন