ঢাকা, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ডাবল-ট্যাপে স্ক্রিন বন্ধ হবে পিক্সেল ফোনেও

অবশেষে ডাবল-ট্যাপ করে স্ক্রিন বন্ধ করার সুবিধা আসছে গুগলের পিক্সেল ফোনেও।

অবশেষে ডাবল-ট্যাপ করে স্ক্রিন বন্ধ করার সুবিধা আসছে গুগলের পিক্সেল ফোনেও। স্যামসাং, শাওমি বা ওয়ানপ্লাস ফোনে ফিচারটি আগে থেকে থাকলেও পিক্সেল ব্যবহারকারীরা এতদিন শুধু স্ক্রিন চালু করতেই ডাবল-ট্যাপ করতে পারত।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি সম্প্রতি জানিয়েছে, যদিও ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত হয়নি, তবে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ ১৬-এর বিটা পরীক্ষায় দেখা গেছে, লক স্ক্রিনে ফাঁকা জায়গায় ডাবল-ট্যাপ করলেই স্ক্রিন বন্ধ হচ্ছে। গুগলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। খবর গিজমোচায়না

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ