ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সততার সাথে সেনা সদস্যদের দায়িত্ব পালন করতে হবে

সততা ও নিষ্ঠার সাথে সেনা সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ-তে প্রেসিডেন্ট কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেনাবাহিনীতে নারী অফিসার অন্তর্ভুক্ত করে বর্তমান সরকার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। ১৯৪১ সালে সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে এবং জাতির পিতার স্বপ্ন পূরণের জন্য আজকের নবীন অফিসাররা দেশ গড়ার কারিগর হবেন।

প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীকে দেশের উন্নতিতে নিজেদের নিয়োজিত করতে হবে। নবীন সেনা সদস্যদের বিশ্বমানের করে গড়ে তুলে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে হবে।

তিনি বলেন, দীর্ঘমেয়াদি প্রেক্ষিত পরিকল্পনায় দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ